বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারণা
বিজ্ঞান
বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কে জ্ঞান । পর্যবেক্ষণ ও পরিক্ষা- নিরীক্ষায় প্রাপ্ত তথ্যে ভিত্তিতে প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও বর্ণনা করাই বিজ্ঞানের কাজ। আর এ বিশেষ জ্ঞানকে কিভাবে মানুষ কাজে লাগাতে পারে তাই মানুষের সাধনা। যেকোন জ্ঞান বিজ্ঞান হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।
ধাপসমূহ: সমস্যা নির্বাচন --------> বিদ্যমান তথ্য সংগ্রহ--------> পর্যবেক্ষণ -------->পরীক্ষা নিরীক্ষা -------> উপাত্ত বিশ্লেষণ---------> ফলাফল।
প্রথমত সমস্যা চিহ্নিত করতে হয়।
দ্বিতীয়ত প্রশ্ন করতে হয়। কি হচ্ছে? কিভাবে হচ্ছে?
তৃতীয়ত নিজের অনুমানকে যাচাই-বাছাই করতে হয়।
চতুর্থত প্রাপ্ত ফলাফলকে লিখে রাখতে হয়।
পঞ্চমত ফলাফল সম্পর্কে জ্ঞান অপরের সাথে বিনিময় করতে হয়। অপর ব্যাক্তি যদি সেই জ্ঞানকে কাজে লাগাতে পারে তাহলে সেটা বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়।
প্রযুক্তি
প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের যথাযথ প্রয়োগ।
No comments:
Post a Comment