স্বর্ণ (Gold):
আসল-নকল সোনা চেনার সহজ উপায়
অ্যাসিড টেস্ট : আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। যেখানে অ্যাসিড পড়ল সেই জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়।
পানি দিয়ে পরীক্ষা : একটি বড় গামলায় দুই গ্লাস পানি নিন। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল। খাঁটি সোনা জলে তাড়াতাড়ি ডুবে যায়।
চুম্বক পরীক্ষা : স্বর্ণ খাঁটি নাকি অন্য কোনো ধাতু মেশানো আছে সেটা জানার আরও একটা সহজ পদ্ধতি হল চুম্বকের সাহায্যে পরীক্ষা করা। এবার আপনার কেনা স্বর্ণের গহনা চুম্বকের কাছাকাছি নিয়ে যান। যদি দেখেন যে সোনা চুম্বকের সঙ্গে আটকে যাচ্ছে না তাহলে বুঝবেন যে স্বর্ণ খাঁটি। কারণ চুম্বক সোনাকে আকৃষ্ট করে না।
চিনামাটির প্লেট : একটি চিনামাটি বা সেরামিকের প্লেট নিন। এবার তার ওপর দিয়ে স্বর্ণের বাট, কয়েন বা গয়না যেটাই কিনে থাকুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের ওপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।
ভিনিগার টেস্ট
এই পরীক্ষাটি একটি জনপ্রিয় রান্নাঘরের আইটেম ভিনিগার ব্যবহার করে করা হয়। আপনার সোনার টুকরোতে কয়েক ফোটা ভিনিগার ফেলে দিন। ফোটা যদি ধাতুর রঙ পরিবর্তন করে তবে এটি আসল সোনা নয়। আসল সোনা হলে ভিনিগার দিলেও গয়নার রং পরিবর্তন হবে না।
No comments:
Post a Comment